বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 28, 2026
October 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ঝিলিমে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

Published: October 28, 2026 at 03:08 PM
ঝিলিমে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এ সভার আয়োজন করা হয়।

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় রেইজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। এতে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সম্ভাবনাময় ও উপযুক্ত শিক্ষানবিশ নির্বাচন, প্রকল্পের কার্যক্রম সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণে আগ্রহী তরুণ-তরুণীদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন জলাহার কমিউনিটির সভাপতি লালু হেমব্রম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল আকতার, রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আলম বিশ্বাস, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ ফয়জুল হক এবং প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল।

সভায় স্থানীয় পর্যায়ে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।