বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
May 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩

Published: May 19, 2026 at 11:32 AM
চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ শহরে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে।

নিহত মরিয়ম বেগম শহরের ৯ নম্বর ওয়ার্ডের নামোশংকরবাটি উজ্জ্বলপাড়া মহল্লার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী।

মঙ্গলবার ভোরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর পেয়ে পুলিশ একই ওয়ার্ডের চৌকা মহল্লার রুবেল হোসেনের বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেওয়ার আলামতও মিলেছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুবেল হোসেন, তার স্ত্রী সুমি খাতুন এবং দীপক নামে এক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরিয়ম বেগম প্রতিদিন রুবেল হোসেনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মিথিলিকে পড়াতে তার বাড়িতে যেতেন। সোমবার সকালে পড়াতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, আটক সুমি খাতুনের বিরুদ্ধে এর আগেও একাধিক নারীকে জুস খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ও মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে সুমি ও তার স্বামী মরিয়মকে হত্যা করে থাকতে পারেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এম এন ওয়াসিম ফিরোজ জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।