গোমস্তাপুরে
আদালতের ১৯টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর রহমানকেআটক করেছে পুলিশ। তিনি স্থানীয় এনজিওর আইটি কর্মকর্তা। গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশের সহায়তায় গোমস্তাপুর থানা পুলিশের একটি দল তাকে ঢাকার
ভাটারা এলাকা থেকে আটক করে। আটক মিজানুর রহমান উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম (মিরাপুর) এলাকার ইমরান আলীর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, মিজানুর
রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোমস্তাপুর থানায় যোগদানের পর পরোয়ানাগুলো তামিলের
উদ্যোগ নেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গতকাল রাতে ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আজ তাকে গোমস্তাপুর
থানায় আনা হয় এবং আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।