শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
খেলাধুলা
খেলাধুলা

এটাই জীবন, এটাই ক্রিকেট-ডাবল সেঞ্চুরির পর ব্রুক

Published: October 23, 2026 at 12:12 PM
এটাই জীবন, এটাই ক্রিকেট-ডাবল সেঞ্চুরির পর ব্রুক

১১৪ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান হ্যারি ব্রুক। এতেই শুভমান গিলকে পেছনে ফেলে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন এই ইংলিশ অধিনায়ক। তার ব্যাটিং তাণ্ডবে ৪২৯ রানের পুঁজি পায় ইংল্যান্ড। তবুও জয়ের দেখা পায়নি তারা। অবিশ্বাস্য রান তাড়ায় অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক ব্রুক বললেন, এটাই ক্রিকেট।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে রাতে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে লঙ্কানরা। ব্যাটিংবান্ধব পিচে আগে ব্যাট করে ৪ উইকেটে ৪২৯ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৮ উইকেট খুইয়ে মাত্র ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। এতে বিফলে যায় ব্রুকের ২১ চার ও ১০ ছক্কায় সাজানো ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক ইনিংস।

ম্যাচ শেষে ব্রুক বলেন, ‘হৃদয়বিদারক। ৪৩০ রানের লক্ষ্য রক্ষা করতে না পারাটা অত্যন্ত হতাশাজনক। তবে এটাই জীবন, এটাই ক্রিকেট।’

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়ায় দ্বিতীয় সর্বোচ্চ জয় এটি। তাই প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ‘৪৩০ রানের লক্ষ্য তাড়া করে জেতার ঘটনা সচরাচর দেখা যায় না, তাই শ্রীলঙ্কাকে টুপিখোলা অভিনন্দন, তারা অসাধারণ খেলেছে। আমরা বল হাতে নিজেদের দক্ষতা অনুযায়ী কার্যকর বোলিং করতে পারিনি এবং তারা সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়ে অবিশ্বাস্য খেলেছে।’ 

ব্রুক আরও বলেন, ‘এটি চরম হতাশাজনক হলেও আমরা জানি ঠিক কোথায় আমাদের ভুলগুলো হয়েছে। এটা নিয়ে আমরা এখনই এবং আগামী দুই-এক দিনের মধ্যে বিস্তারিত আলোচনা করবো। লাহোরে অনুষ্ঠেয় ফাইনালে পৌঁছানোর লক্ষ্য পূরণ করার জন্য পরবর্তী ম্যাচগুলোতে আমাদের সামনে দারুণ সুযোগ রয়েছে।’