শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

৭৭তম জন্মদিন উদযাপনে নেতানিয়াহুর যাত্রাপথে গাড়িবহরে হামলা

Published: October 23, 2026 at 11:57 AM
৭৭তম জন্মদিন উদযাপনে নেতানিয়াহুর যাত্রাপথে গাড়িবহরে হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাঁচের বোতল নিক্ষেপ করা হয়েছে।  বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গাড়িবহরটি না থেমে চলে যায় এবং সিকিউরিটি গার্ডরা তাৎক্ষণিকভাবে ব্যারিকেড ডিঙিয়ে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করে।

দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, নেতানিয়াহু ও তার স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে লিকুদ দলের সমর্থকেরা তাদের স্বাগত জানান। তবে এর আগে তেল আবিবের হাতিকভা বাজারে সফরকালে নেতানিয়াহু তীব্র ক্ষোভের মুখে পড়েন। সেখানে এক ব্যক্তি হামাসকে অর্থ দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে ভিডিও করতে গেলে লিকুদ সমর্থকেরা তার ফোন ফেলে দেয় ও ধাক্কাধাক্কি করে।

 উক্ত প্রতিবাদে ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজ, কারমেল গেটের কাজিন গিল দিকমান এবং মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার সেখানে উপস্থিত হয়ে ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানান। আইনাব জাঙ্গাউকার জানান, তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়, থুথু ফেলা হয় ও সবজি ছুড়ে মারা হয় এবং পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। জিম্মি হয়ে মারা যাওয়া গায় ইলুজের বাবা মিশেল ইলুজ এই হামলার তীব্র নিন্দা জানান এবং আগামী নির্বাচনে নাগরিকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।