শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

গ্রিস ও সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েলের কমিটি গঠন

Published: October 23, 2026 at 12:36 PM
গ্রিস ও সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েলের কমিটি গঠন


ইউরোপের ভূমধ্যসাগরীয় দেশ গ্রিস ও সাইপ্রাসের পার্লামেন্টে প্রভাব বিস্তার করতে সহযোগিতামূলক কমিটি গঠন করেছে ইসরায়েল। চলমান উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরে নিজেদের অবস্থান তৈরি করতে দুই দেশের সঙ্গে ক্রমেই সম্পর্ক করতে যাচ্ছে তেল আবিব।

তবে এ বিষয়ে উদ্বেগ জানানোর পর তুরস্ককে দুই দেশের ‘শত্রু’ বলে উল্লেখ করা হয়েছে। গ্রিক-শাসিত সাইপ্রাসের পার্লামেন্টে গঠিত ইসরায়েলপন্থী সংগঠন ইসরায়েল অ্যালাইস ফাউন্ডেশনের (আইএএফ) স্থানীয় শাখা গঠন করেছেন দেশটির ডানপন্থী ডিআইএসওয়াই, মধ্যপন্থী ডিআইকেও এবং জাতীয়তাবাদী ইএলএএম দলের ছয় আইনপ্রণেতা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি বলছে, গত ১৪ অক্টোবর সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠকের পর দেশটির পার্লামেন্টে নতুন উদ্যোগের ঘোষণা দেন আইএএফ প্রেসিডেন্ট জশ রেইনস্টাইন। 

এর কয়েক দিন পর গত বুধবার সাইপ্রাস সফর করে মার্কিন-ইসরায়েলপন্থী লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) একটি প্রতিনিধিদল।

 এই কমিটির বিদায়ি প্রেসিডেন্ট বার্নার্ড কামিনেৎস্কি ও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত ইয়েহুদা নিউবার্গারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠক করে।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েল, সাইপ্রাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘নিরাপত্তা অংশীদারি’ জোরদার করাই ছিল ওই সফরের ঘোষিত মূল উদ্দেশ্য।