শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

Published: October 23, 2026 at 11:40 AM
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার


সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতার লুদন মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের মৃত নরধন মিয়ার ছেলে ও জোহরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামের এরফান আলীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে গতকাল বিকেলে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রাজ্জাক ফোর্সসহ গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে এরফান আলীর বসতবাড়িতে অভিযান চালান। এসময় লুদন মিয়া ও জোহরা বেগমকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।