দেশে
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু
হয়েছে। এ নিয়ে চলতি
বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের
উপসর্গ নিয়ে ১ হাজার ১১০
জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো
হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায়
দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে
নতুন করে ১ হাজার ১৩৫
জন রোগী এসেছে। গত ১৫ মার্চ
থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮
হাজার ৮৭০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে
হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৭৩
জন।