বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 22, 2026
October 22, 2026
খেলাধুলা
খেলাধুলা

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

Published: October 22, 2026 at 11:37 AM
স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

প্রথমবারের মত প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেনে যাচ্ছেন লিওনেল মেসি। দেশটির রাজপরিবারের মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক স্বীকৃতির, ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী ফুটবল জাদুকর।  আগামী ২৩ অক্টোবর ওভিয়েদোর তেয়াত্রো কাম্পোয়ামোরে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে এই পুরুষ্কার গ্রহণ করবেন তিনি। এবারই প্রথম এককভাবে কোনো ফুটবলার পাচ্ছেন এই স্বীকৃতি। ১৯৮১ সালে যাত্রা শুরু হয় এই পুরস্কারের। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা থেকে খেলাধুলা মোট আটটি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হুয়ান মিরোর নকশা করা ভাস্কর্য দিয়ে সম্মানিত করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। সঙ্গে থাকে সনদ, ব্যাজ আর ৫০ হাজার ইউরো অর্থমূল্য।


গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরির আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী করা হয়। যেখানে মাঠে তার ধারাবাহিকতা, বিনয় ও অর্জনের পাশাপাশি, বড় ভুমিকা রেখেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার ধারাবাহিক দাতব্য কাজও। যেখানে মনোনয়ন পাওয়া ২৭ জনের মধ্যে মেসিকেই বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।