দুই টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন বাংলাদেশে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন তারা। তবে দলের তারকা পেসার শামার জোসেফকে নিয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিশ্চিত নয়। বাংলাদেশে পা রেখে অসুস্থ হয়েছেন ডানহাতি পেসার। অস্ট্রেলিয়ায় নিজের অভিষেকে আলো ছড়িয়ে নজর কেড়েছেন শামার। সেই থেকে ক্যারিবীয়ানদের টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার তিনি। দলের সঙ্গে প্রথমবার এসেছেন বাংলাদেশে। কিন্তু ঢাকায় খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। জানা গেছে, পেটের সমস্যায় পড়েছেন। হোটেলেই অবস্থান করছেন শামার। আজ বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাঠে দেখা যায়নি। ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট। কেমার রোচ, সিলস, শামার জোসেফকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ বেশ শক্তিশালী। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ টেস্টে ৬৪ উইকেট নিয়েছেন। ১০ ওয়ানডেতে ৫ ও ৩০ টি-টোয়েন্টিতে ৪০ উইকেট নিয়েছেন শামার।
শিরোনাম
মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া
প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয় করে ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
টাইফুন ‘চাম্পি’র কবলে তাইওয়ান, ২ শতাধিক ফ্লাইট বাতিল
পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি
হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
‘আমার সাফল্য অনেকেই মেনে নিতে পারে না’, সমালোচকদের একহাত নিলেন রাশমিকা
স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি
আর্জেন্টিনা ম্যাচের আগে স্থায়ী কোচ নিয়োগ দিল কোস্টারিকা
ওষুধ ব্যবহারের নিয়ম ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ার মেগান শুট
সর্বশেষ খবর
মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া
Oct 22, 2026
টাইফুন ‘চাম্পি’র কবলে তাইওয়ান, ২ শতাধিক ফ্লাইট বাতিল
Oct 22, 2026
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি
Oct 22, 2026