দর্শকদের
জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের
নির্ধারিত গ্যালারিতে বসে বিনামূল্যে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
টেস্ট ম্যাচ উপভোগ করার বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। আজ এক সংবাদ
বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটপ্রেমীদের জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামের
উত্তর ও দক্ষিণ গ্যালারিতে
সিরিজের প্রথম টেস্টের পাঁচদিনই বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। আগামী
বুধবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের
প্রথম টেস্ট। সিরিজ সামনে রেখে আজ নাজমুল হোসেন
শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল
ঘোষণা করেছে বিসিবি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত।