শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
খেলাধুলা
খেলাধুলা

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ঢাকা ছাড়ল হকি দল

Published: October 23, 2026 at 11:35 AM
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ঢাকা ছাড়ল হকি দল


এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। আজ সকালে ঢাকা ছাড়ান তারা। এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলন করে। দেশ ছাড়ার আগে বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা। বাংলাদেশ দল, ভারতের পাঞ্জাবে (জলন্ধর ও মোহালি) আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।