সোমবার ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় মহাষ্টমী উদ্‌যাপন চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার, জোরদার নিরাপত্তা বিচ্ছেদের পর নতুন ছবিতে ধরা দিলেন শেহতাজ চীনের প্রত্যন্ত তৃণভূমিতে এআইয়ের বিশাল কম্পিউটিং কেন্দ্র, বদলে যাচ্ছে অর্থনীতি জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে সাফাই ভেনেজুয়েলার বিরোধী জোটের নেতা হিসেবে মাচাদোর প্রতি ফের সমর্থন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনে মাউশির নির্দেশ, সময়সীমা ১৯ নভেম্বর
Printed on: October 19, 2026
October 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন

Published: October 19, 2026 at 02:47 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কমছে না। প্রতিদিনই সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ জনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২৪ জন নারী। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১০ জন, যাদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন তিনজন—দুজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন পুরুষ রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার পর ৪২ জন সাধারণ ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে ভর্তি ১১৩ রোগী

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে জেলা হাসপাতাল থেকে ৩৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটজন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঁচজন রোগী ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১১৩ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জেলা হাসপাতালে ৯৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে আক্রান্ত ২ হাজার ৮৩১ জন

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এ বছর এখন পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে জেলা হাসপাতালে ২ হাজার ৪০২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫২ জন, গোমস্তাপুরে ১১১ জন, নাচোলে ৭৫ জন এবং ভোলাহাটে ৯১ জন চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে আরও ১ হাজার ৮৮০ জন সাধারণ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।