শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০০ প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরীর মৃত্যু : একদিনে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, নতুন রোগী ১,৩৪৯ শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
Printed on: October 09, 2026
October 09, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর মানববন্ধন

Published: October 09, 2026 at 02:02 PM
শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর মানববন্ধন

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ফিল্ড বাজার এলাকায় পদ্মা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে জনবসতি, স্কুল-কলেজ, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলাধুলার একমাত্র মাঠসহ বিভিন্ন স্থাপনা। সেসব রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ড বাজার সংলগ্ন নদীর ধারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে এই দাবি জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, গত প্রায় দেড় মাস ধরে নদী তীরবর্তী এলাকাগুলোতে পানিবন্দি ছিল হাজারো পরিবার। তবে পদ্মা নদীতে পানি কমতে শুরু করার সাথে সাথেই কয়েকটি গ্রামে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে হাজার হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মানববন্ধনে দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। এছাড়াও ভাঙন কবলিত মানুষদের পুর্নবাসনের দাবি জানান স্থানীয়রা।


তারা বলেন-নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এখনই জিওব্যাগ দিয়ে ভাঙন রোধ করতে হবে এবং স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। তারা বলেন—আমরা ত্রাণ নয়, স্থায়ী সমাধান চাই। পদ্মার ভাঙন থেকে আমাদের জনপদ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।