রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 04, 2026
October 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই স্মার্টফোনসহ যুবক আটক

Published: October 04, 2026 at 12:38 PM
শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই স্মার্টফোনসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই স্মার্টফোনসহ আপন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্মার্টফোনগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক আপন হোসেন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সালামপুর গ্রামের মো. বাদলের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে শিয়ালমারা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের সড়কে অভিযান চালায়। এ সময় সোনাপুর থেকে কানসাটের দিকে যাওয়ার পথে আপন হোসেনকে আটক করা হয়।

পরে তাঁর কাছে তল্লাশি চালিয়ে ১১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪০টি ভারতীয় চোরাই স্মার্টফোন জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।