শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০০ প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরীর মৃত্যু : একদিনে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, নতুন রোগী ১,৩৪৯ শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
Printed on: October 09, 2026
October 09, 2026
জাতীয়
জাতীয়

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০০

Published: October 09, 2026 at 02:14 PM
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন রয়েছেন।


এ ছাড়া খুলনা বিভাগে ২৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ৮০ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৫ হাজার ৪৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৩৮০ জন।


গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৭২ জন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫ জনে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।


২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের।

অন্যদিকে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।