শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, নতুন রোগী ১,৩৪৯ শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন জব্দ পদ্মার খাঁড়িতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ২৮ ঘণ্টা পর গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৮২ জন ডেঙ্গু আক্রান্ত
Printed on: October 09, 2026
October 09, 2026
বিনোদন
বিনোদন

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

Published: October 09, 2026 at 12:48 PM
শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এত দিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য যেন কারও আত্মমর্যাদা ও নিজস্ব মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

যুক্তরাজ্যে নিজের কসমেটিকস ব্র্যান্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ক্যাটরিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মন্তব্যের প্রভাব সম্পর্কে অভিনেত্রী বলেন, “সোশ্যাল মিডিয়ার আলোচনা বা মন্তব্য যেন আমাদের আত্মমর্যাদা ও নিজস্ব মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সত্যিই সতর্ক থাকা প্রয়োজন। কারণ সেখানে অসংখ্য মতামত ভেসে বেড়ায়। আপনি যদি সেগুলোর সবকটির সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করেন, তবে তা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাহত করবে।”

সমালোচনার প্রতিটি কথাকে গুরুত্ব দেওয়ার প্রবণতা নিয়েও সতর্ক করেন ক্যাটরিনা। তাঁর ভাষ্য, অন্যরা কী বলছে, তার প্রতিক্রিয়া জানাতে থাকলে একসময় মানুষ স্থবির হয়ে পড়তে পারেন। প্রতিটি সমালোচনা বা মন্তব্যকে আদেশ হিসেবে গ্রহণ করলে জীবনে এগিয়ে চলা কঠিন হয়ে যায়।

জীবনের বিভিন্ন পর্যায়ে আত্মবিশ্বাসের পরিবর্তন নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। ক্যাটরিনার মতে, নিজের সম্পর্কে মানুষের ধারণা সব সময় এক রকম থাকে না। কখনো নিজেকে আত্মবিশ্বাসী ও ভালো অবস্থানে মনে হয়, আবার কখনো নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা ধরে রাখাও কঠিন হয়ে পড়ে।

ব্যক্তিগত বিকাশ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে ক্যাটরিনা বলেন, জীবনের উত্থান-পতন সহজভাবে গ্রহণ করা এবং নিজের প্রকৃত সত্তার প্রতি আস্থাশীল থাকা জরুরি। নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে অনুভূতি ও পরিস্থিতির পরিবর্তনকে মেনে নেওয়াই নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করার অংশ।

দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ক্যাটরিনা কাইফ। গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার খবর জানান তিনি। একই বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। এরপর থেকে মাতৃত্বকালীন বিরতিতে রয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। গত আট বছরে তাঁর অভিনীত মাত্র পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। কোনো কোনো বছর তাঁর নতুন কোনো সিনেমাও মুক্তি পায়নি। ২০২৪ সালে মুক্তি পায় তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা। তবে কবে আবার অভিনয়ে ফিরবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেননি এই অভিনেত্রী।

সূত্র: ইন্ডিয়া টুডে