বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
বিনোদন
বিনোদন

রান্না ছিল তার শখের ভালবাসতেন মানুষকে খাওয়াতে

Published: October 08, 2026 at 09:49 AM
রান্না ছিল তার শখের ভালবাসতেন মানুষকে খাওয়াতে

অভিনেতা হিসেবেই নানা পাটেকরের খ্যাতি। পরিচালনাও করেছেন। এছাড়াও ঘটনাচক্রে ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। তবে এসব কাজের বাইরে ঘরোয়া নানা ছিলেন যেন সাধারণ এক মানুষ। যিনি ঘর ও নিজের কাজ স্বাচ্ছন্দ্যেই করতেন। বিশেষ করে রান্নায় পারদর্শী ছিলেন নানা পাটেকর। ভীষণ ভালোবাসতেন রান্না করতে এবং মানুষকে খাওয়াতে। এমনকি নানা মনে করতেন, তিনি অভিনয়ের চেয়েও রান্নায় বেশি ভালো করেন। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা পাটেকর বলেছিলেন, ‘রান্না আমার আরেকটি শখ। মানুষকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয়, আমি অভিনেতার চেয়ে ভালো রাঁধুনি। এ ছাড়া দ্য লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা পাটেকর জানিয়েছিলেন, একসঙ্গে ২০০ মানুষের জন্য রান্না করতে পারেন তিনি। শুটিং সেটেও তিনি রান্না করতেন। তবে সেখানে সহকর্মীদেরও যুক্ত করতেন। কাউকে দিয়ে সবজি কাটাতেন, কেউ ছাড়াত খোসা। এভাবেই মিলেমিশে থাকতেন নানা। বিভিন্ন সময়ে নানা জানিয়েছেন, তিনি খাসির পায়া, কিমা কলিজা ও মগজের মতো মাংসের পদ তৈরিতে বিশেষ দক্ষ। আবার রান্নার জন্য প্রয়োজনীয় মশলা বাড়িতেই তৈরি করে নিতেন এই অভিনেতা। নানা পাটেকরের রান্না খেয়েছেন অনেক তারকাও। সকলের কাছ থেকেই মিলেছে ভূয়সী প্রশংসা। চলচ্চিত্রের শুটিং না থাকলে পুনের সিংহগড় দুর্গের কাছে নিজের খামারবাড়িতে চলে যেতেন নানা। সেখানেই সবজি চাষ ও রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। এই সমস্ত কিছু এখন অতীত। কারণ নানা পাটেকর চলে গেছেন অনন্তলোকে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রাঙ্গন।