শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, নতুন রোগী ১,৩৪৯ শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন জব্দ পদ্মার খাঁড়িতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ২৮ ঘণ্টা পর গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৮২ জন ডেঙ্গু আক্রান্ত
Printed on: October 09, 2026
October 09, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

Published: October 09, 2026 at 12:39 PM
অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে নেমে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই কোনো রান না করে আউট হন ওপেনার ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানা করেন মাত্র ৪ রান। শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান।

দ্রুত তিন উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে সঙ্গ দিতে পারেননি সোবহানা মোস্তারি। ১৭ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। জ্যোতি করেন ২৯ রান। স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন রিতুমনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় টাইগ্রেসরা। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ১৬৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন অ্যানাবেল সাদারল্যান্ড।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও বড় উদ্বোধনী জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। ১৮ বলে ১৯ রান করে আউট হন জর্জিয়া ভোল। এরপর দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে ম্যাচে স্বাগতিকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ওপেনার ফোবে লিচফিল্ড ও সতীর্থ ব্যাটার।

দ্রুত ফিফটি তুলে নেওয়া লিচফিল্ড ৫৭ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। পরে ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন বেথ মুনি। তবে ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায় অস্ট্রেলিয়ার।

শেষ পর্যন্ত এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। পেরি ২৬ ও সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থাকেন। ১৪৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি এবং রাবেয়া খান একটি উইকেট নেন। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের মেয়েদের সামনে।