বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
খেলাধুলা
খেলাধুলা

নিষেধাজ্ঞার মুখে পর্তুগিজ তারকা

Published: October 08, 2026 at 11:45 AM
নিষেধাজ্ঞার মুখে পর্তুগিজ তারকা

নেশনস লিগে কোচ জর্জ জেসাসের সাথে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসার পর ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা পর্তুগিজ তারকা ডেনমার্কের বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকার খবর জানার পর দল ছেড়ে চলে যান।


বেশ কয়েক দিন ধরে বিষয়ট তর্ক-বির্তকের পর এক বিবৃতিতে রোনালদো তার এই সিদ্ধান্তের বিষয়ে মুখ খোলেন। তিনি ভক্ত ও সতীর্থদের কাছে ক্ষমা চান এবং নিজের ওপর জরিমানা আরোপের আহ্বান জানান। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি নিয়মিত ডাক পাওয়ার পরেও জাতীয় দলের কোনো অনুশীলন সেশন, ম্যাচ বা ফেডারেশন অথবা পর্তুগালের প্রতিনিধিত্বমূলক কোনো কার্যক্রমে বিনা কারণে অনুপস্থিত থাকেন বা যোগ না দেন, তবে তাকে জরিমানার পাশাপাশি এক থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হবে।


তবে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’-র আইনি বিশেষজ্ঞ গঞ্জালো আলমেইদার মতে, গত মাসে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার মুহূর্ত থেকেই রোনালদোর নিষেধাজ্ঞা কার্যত শুরু হয়ে গেছে। আলমেইদা জানান, যদিও শাস্তির বিষয়টি অনিবার্য মনে হচ্ছে, তবুও বেশ কিছু বিষয় রোনালদোর পক্ষে কাজ করতে পারে। ফিফার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করা আলমেইদা জানান, জাতীয় দলের ক্যাম্প ছাড়ার মুহূর্তেই রোনালদোর নিষেধাজ্ঞা কার্যকর হয়ে গিয়েছিল।


আলমেইদা বলেন, এরপর ফেডারেশনের শৃঙ্খলা কমিটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে এবং যথাযথ আইনি প্রক্রিয়া মেনে ক্রিশ্চিয়ানোকে তার মতামত জানানোর জন্য নোটিশ দেওয়া হবে। এরপর একটি সিদ্ধান্ত নেওয়া হবে, যা আমার বিশ্বাস খুব দ্রুতই আসবে।


আলমেইদা এফপিএফ-এর ২৪৪ নম্বর ধারাটিও উল্লেখ করেন এবং ইঙ্গিত দেন, সোশ্যাল মিডিয়ায় দেওয়া রোনালদোর ব্যাখ্যা তাকে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে। ওই বিধিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়বস্তু বা ঘটনা স্বীকার করতে পারেন। যদি সেই স্বীকারোক্তি পূর্ণাঙ্গ ও শর্তহীন হয় এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ না থাকে, তবে আর কোনো প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালানো হবে না এবং প্রযোজ্য শাস্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা অর্ধেক কমিয়ে আনা হবে।


আলমেইদা আরও ব্যাখ্যা করেন, যেহেতু রোনালদো কোনো রকম দ্বিধা ছাড়াই নিজের আচরণের বিষয়টি স্বীকার করে নিয়েছেন, তাই এফপিএফ-এর শৃঙ্খলা রক্ষা কমিটি তার শাস্তির মেয়াদ অর্ধেক কমিয়ে দিতে পারে।