পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। এ ছাড়া প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম পর্যবেক্ষণে চেম্বার নিয়মিত আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি।
শিরোনাম
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১ হাজার ৯৩৫
চোখ ভালো রাখতে উপকারী পানীয়
নিষেধাজ্ঞার মুখে পর্তুগিজ তারকা
প্রেম নাকি ভালোবাসার অভিনয়?
রমজানে বাজারে কোনো সংকট থাকবে না বাণিজ্যমন্ত্রী
সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন
ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বিলুপ্তির দ্বার থেকে ফিরছে বিশ্বের সবচেয়ে ‘ভারী পোকা’
কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
Printed on: October 08, 2026
October 08, 2026
জাতীয়
রমজানে বাজারে কোনো সংকট থাকবে না বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চোখ ভালো রাখতে উপকারী পানীয়
Oct 08, 2026
নিষেধাজ্ঞার মুখে পর্তুগিজ তারকা
Oct 08, 2026
প্রেম নাকি ভালোবাসার অভিনয়?
Oct 08, 2026
সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন
Oct 08, 2026