বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

চোখ ভালো রাখতে উপকারী পানীয়

Published: October 08, 2026 at 11:51 AM
চোখ ভালো রাখতে উপকারী পানীয়

চোখের স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন সমস্যা দূর করতে প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েক ধরনের পানীয় রাখতে পারেন। যেমন-


গাজরের রস : গাজরের রসে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ থাকে। এই উপাদানগুলো চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভালো কাজ করে। 


পালং শাকের রস : নিয়মিত পালং শাকের জুস খেলে ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত দৃষ্টিশক্তি কমার ঝুঁকি অনেকটাই কমে যায়।


সাইট্রাস ফলের রস : লেবু বা কমলালেবুর মতো সাইট্রাস ফলের রসে ভিটামিন সি থাকে। এটি চোখের রক্তনালী সুস্থ রাখে। সেই সঙ্গে ছানি পড়ার ঝুঁকি কমায়।

 

বিটরুটের রস : বিটরুটের রসে থাকা নাইট্রেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট চোখের অপটিক নার্ভে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়াতে সাহায্য করে। 


গ্রিন টি : গ্রিন টি-তে থাকা ক্যাটেচিন উপাদান চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে খুবই উপকারী। 


ডাবের পানি : ডাবের পানিতে শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইট ও পানির ভারসাম্য বজায় থাকে। নিয়মিত এই পানি খেলে চোখে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। সেই সঙ্গে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যাও কমে যায়।