বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু অ্যাকাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

Published: October 08, 2026 at 03:25 PM
চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু অ্যাকাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা শিশু অ্যাকাডেমির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জাবেদ আলী। আলোচনায় অংশ নেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক জোনাব আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা এবং শিশু বক্তা মালিহা আফরোজ রোজা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।