বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন

Published: October 08, 2026 at 03:23 PM
চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আইএফআইসি ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, আইএফআইসি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার রিপন বশাক, বিশিষ্ট ব্যবসায়ী জাবের আল মাহমুদ, ইব্রাহিম আলী ও মাসুদ আলী, কাস্টমার সার্ভিস ম্যানেজার নাজমুল ইসলাম, লোন অফিসার রাসেল হোসেন এবং মার্কেটিং অ্যান্ড সেলস কর্মকর্তা রেজওয়ান মোস্তফাসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক তানভির আহমেদ রিয়াদ, সিনিয়র অফিসার আবু শালেক ও শাহরিয়ার শিমুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রামকৃষ্টপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হান্নান।

এর আগে সকালে ব্যাংকের উদ্যোগে শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ব্যাংক সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ব্যাংকটির ১৮৯টি শাখা, ১ হাজার ২২৪টি উপশাখা এবং ৯৩টি এটিএম বুথ রয়েছে। দীর্ঘ ৫০ বছরের পথচলায় গ্রাহকসেবা ও ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।