বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নীল রং আমাতেই সাজে মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম রান্না ছিল তার শখের ভালবাসতেন মানুষকে খাওয়াতে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা ও ডেঙ্গু প্রতিরোধে সভা গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ১৬৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা: থাকবে আইপি ক্যামেরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন
Printed on: October 08, 2026
October 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা ও ডেঙ্গু প্রতিরোধে সভা

Published: October 08, 2026 at 09:28 AM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা ও ডেঙ্গু প্রতিরোধে সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশুর নিরাপত্তা ও সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ বাবর আলী। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, অবসরপ্রাপ্ত এসআই মোঃ শাজাহান আলী এবং SSBC প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।