বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ১৬৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা: থাকবে আইপি ক্যামেরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি গোমস্তাপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনর গাড়ি ক্ষতিগ্রস্ত হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
Printed on: October 07, 2026
October 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল

Published: October 07, 2026 at 03:11 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিজস্ব অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

বুধবার দুপুরে জেলা হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব কিট হস্তান্তর করেন তিনি। এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।

হাসপাতালের চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়ে বুলবুল বলেন, এসব সমস্যা সমাধানে তিনি কাজ করছেন। দ্রুত সমস্যাগুলো সমাধানের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, কিছুদিন আগে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় তিনি ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ হাসপাতালের বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দেওয়া হলো।

তিনি জানান, সরবরাহ করা এসব কিট দিয়ে হাসপাতালের আগামী তিন থেকে চার মাসের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কিট হস্তান্তর অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।