সদর
উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল সকালে গোপন খবরের ভিত্তিতে নারায়নপুর ইউনিয়নের রুস্তম মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায় জহুরপুরটেক বিওপির একটি টহল দল। এসময় ৪টি ভারতীয় গরু জব্দ হয়। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে
জানান, গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ
রোধে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান অধিনায়ক রাকিব।