বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
নাচোল
নাচোল

নাচোলে আরিফুল ইসলাম কলেজের উদ্বোধন

Published: October 01, 2026 at 01:03 PM
নাচোলে আরিফুল ইসলাম কলেজের উদ্বোধন

নাচোলে আনুষ্ঠানিকভাবে আরিফুল ইসলাম কলেজের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ র‌্যালী মল্লিকপুর  বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। আলোচনা সভায় কলেজের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম ও মির্জাপুর কলেজের সহকারী অধ্যাপক দুরুল হুদা, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। এ সময় আরো বক্তব্য দেন অত্র কলেজের প্রভাষক আসমা খাতুন, ঝরনা খাতুন, মেহেনাজ আক্তার টুম্পা, ইব্রাহিম আলী ও বাশরী। আলোচনা সভায় বক্তারা বলেন, মল্লিকপুরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করতে আরিফুল ইসলাম কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।