বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ইউপি সদস্য গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ১১ মাসের শিশু অপহরণের ৩৫ ঘণ্টা পর উদ্ধার, দম্পতি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ ১৫০ বছর পর ফিরল হারিয়ে যাওয়া পাখি ৮০-১০০ কেজি ওজনের মানুষও ভাসছেন শালুক পাতায় রক্তে প্লাটিলেট বাড়াবে যেসব খাবার শি জিনপিংয়ের ঐতিহাসিক সফর ঘিরে হোয়াইট হাউসে বর্ণাঢ্য আয়োজন
Printed on: September 23, 2026
September 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ইউপি সদস্য গ্রেপ্তার

Published: September 23, 2026 at 01:33 PM
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দায়ের করা হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল রানা (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুয়েল রানা চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লায় বসবাস করেন।

পুলিশ জানায়, জুয়েল রানা সদর থানা পুলিশের তালিকাভুক্ত ২ নম্বর মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। মঙ্গলবার  দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, তালিকাভুক্ত মাদক কারবারি ও একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, ২০২৩ সালে জুয়েল রানার বিরুদ্ধে হেরোইন মামলা হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। পলাতক অবস্থায় ২০২৫ সালের ১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত তাঁকে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জুয়েল রানাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।