সদর
উপজেলার যাদুপুর
উচ্চ বিদ্যালয়ে শিশুদের ক্ষুধামুক্ত ও অপুষ্টিমুক্ত রাখা,
ডেঙ্গু প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এডিপির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে বক্তব্য দেন, আব্দুল মান্নান ডলার, প্যানেল চেয়ারম্যান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন। পরে তিনি বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে
মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের হ্যান্ডবল এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ,
স্বাস্থ্যকর জীবনযাপন এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরস্কারের
মাধ্যমে উৎসাহিত করা হয়।
আলোচনায়
বক্তারা শিশুদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার
নিশ্চিত করতে বাড়ির আঙিনায় সবজি চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি
পালনসহ স্থানীয়ভাবে পুষ্টিকর খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকল
শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ওয়ার্ল্ড
ভিশন বাংলাদেশ-এর এডিপি ম্যানেজার মানুয়েল হাসদা তাঁর বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের ‘ফাইভ জিরো এবং এনাফ ক্যাম্পেইন (Enough
Campaign) এর
গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো শিশু যেন ক্ষুধার কারণে বঞ্চিত না হয়, অপুষ্টিতে
না ভোগে, শিশুশ্রমে যুক্ত না হয় এবং
শিক্ষা থেকে ঝরে না পড়ে—এ
লক্ষ্যে পরিবার, বিদ্যালয় ও কমিউনিটিকে সম্মিলিতভাবে
কাজ করতে হবে।
অনুষ্ঠানের
শেষ পর্যায়ে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার, উপস্থিত শিশু-কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ করান। বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন উপায় ও সহযোগিতা
কামনা করেন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও পরিচালনায়
ছিলেন, ওয়ার্ল্ড ভিশন
বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের এর
এডিপি সিনিয়র প্রোগ্রাম
অফিসার শ্যামল এইচ কস্তা।
এছাড়াও, অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর মাঠকর্মী, স্থানীয়
জনপ্রতিনিধি এবং অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।