বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সম্পূর্ণা পুরস্কার পেয়ে নারীদের নিয়ে যা বললেন সাফা কবির ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি হামে আরও ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু ৭ জনের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন ইরানের নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন বিভাগীয় শহরগুলোতে সাইবার ইউনিট গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মহারাজপুরে র‌্যাবের অভিযান, ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
Printed on: September 16, 2026
September 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মহারাজপুরে র‌্যাবের অভিযান, ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার

Published: September 16, 2026 at 02:39 PM
মহারাজপুরে র‌্যাবের অভিযান, ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পাউডার উদ্ধার করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগান থেকে এসব আলামত উদ্ধার করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসমা কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। অভিযানে র‌্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পাউডার উদ্ধার করা হয়।

তবে ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাবের ধারণা, উদ্ধার করা আলামতগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা সেখানে সংরক্ষণ করে থাকতে পারে।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।