মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
September 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বালিয়াডাঙ্গা ইউনিয়নে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান

Published: September 15, 2026 at 03:04 PM
বালিয়াডাঙ্গা ইউনিয়নে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও টেকসই জীবনযাপনে জনগণকে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বালুগ্রাম মোড় সংলগ্ন একটি আমবাগানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষি কর্মকর্তা, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফাহাদ হোসেন। উপস্থিত ছিলেন প্রফেসর মো. আজিজুল হক, ওয়ার্ল্ড ভিশনের সমন্বয়কারী আব্দুল্লাহ, সারমিন খাতুন, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির কমিউনিটির ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কাইয়ুমসহ সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জ এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও স্থানীয় সরকারের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব কৃষি, নিরাপদ খাদ্য এবং পলিথিন-প্লাস্টিক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, পরিবেশবান্ধব গ্রাম গড়তে স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।