চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের প্রাপ্য অর্থ প্রয়াত শিক্ষক মো. নজরুল ইসলামের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের শিল্পকলা মার্কেটের চতুর্থ তলায় জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হড়মা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের পরিবারের হাতে ৬ লাখ ৩৬ হাজার ৫১২ টাকার চেক তুলে দেওয়া হয়।
তহবিলের সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলহাজ মো. আসলাম কবিরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রয়াত শিক্ষক মো. নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।