বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

Published: September 02, 2026 at 03:34 PM
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পর্যায়ে সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান প্রণয়ন বিষয়ক ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন টার্গেট (এলওসিএটি) প্রকল্পের আওতায় জিআইজেড বাংলাদেশের কারিগরি সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট ক্লাস্টার বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মার্টিন লিবারম্যান, এলওসিএটি প্রকল্পের হেড মো. হামিদুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নগর পরিকল্পনাবিদ ইমরান হোসেন।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে বড় ধরনের বিপর্যয় ঘটছে। কোথাও খরা, আবার কোথাও বন্যা দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব চাঁপাইনবাবগঞ্জেও পড়ছে।

তিনি বলেন, “আমরা আপনাদের কারিগরি সহযোগিতা পাচ্ছি। সেই সঙ্গে আমাদের আর্থিক সহায়তারও প্রয়োজন। পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনাসহ আমাদের অনেক কাজ করার আছে।”

কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নগরবাসীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।