গোমস্তাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ বিকাল সাড়ে ৪টার দিকে গোমস্তাপুরের রহনপুর ষ্টেশনের প্রায় ১ কিলোমিটার দূরে রহনপুর পৌর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, রহনপুর ষ্টেশনে প্রবেশের মূখে রাজশাহী ছেড়ে আসা রহনপুন কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই নারী। রহনপুর ষ্টেশনের সহকারী মাষ্টার মানসুরা খাতুন বলেন, ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পাঠিয়ে মরদেহ লাইনের পাশ থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কিভাবে ওই নারী নিহত হন তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 31, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026