চাঁপাইনবাবগঞ্জে আগস্টের শুরু থেকেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার ২৫০ শয্যার জেলা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। জেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৬৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এছাড়াও জানুয়ারি থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৮৬ জন। যারমধ্যে জেলা হাসপাতালের বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫০১ জনের। জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. জমির মো. হাসিবুস সাত্তার জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। অন্যদিকে সিভিল সার্জন ডা. এ.কে.এম. সাহাবুদ্দীন জানান, আগস্টের শুরু থেকেই বিশেষ করে জেলা সদরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন, পৌরসভা, রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।
শিরোনাম
নাচোলে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২২ মামলার আসামী ‘ভটা’ চোরসহ ৩ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা
তিন দশকের ‘বিরোধ’, এবার এক মঞ্চে বিজয়-অজিত
‘ভেড়ার পাল’ বলে কারিনার বলিউডকে কটাক্ষ
রাজকীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার জর্জ ডেসমন্ড কামুরাসির
বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের রাজত্ব
মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইয়েমেনে হুতিদের সহায়তা করছে ইরানি সেনারা : যুক্তরাষ্ট্র
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দি, ত্রাণ বিতরণ শুরু
Printed on: September 11, 2026
August 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে আগস্টে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত সভা
Sep 11, 2026
তিন দশকের ‘বিরোধ’, এবার এক মঞ্চে বিজয়-অজিত
Sep 11, 2026
‘ভেড়ার পাল’ বলে কারিনার বলিউডকে কটাক্ষ
Sep 11, 2026