বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 27, 2026
August 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ভোলাহাটকে ৫-১ গোলে হারালো শিবগঞ্জ

Published: August 27, 2026 at 03:05 PM
ভোলাহাটকে ৫-১ গোলে হারালো শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে চলমান ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ দুর্দান্ত জয় পেয়েছে শিবগঞ্জ উপজেলা দল। বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভোলাহাট উপজেলা দলকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিবগঞ্জ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখে দলটি। শেষ পর্যন্ত পাঁচবার ভোলাহাটের জালে বল পাঠায় শিবগঞ্জ। বিপরীতে একটি গোল শোধ করতে সক্ষম হয় ভোলাহাট।

শিবগঞ্জের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করেন সাকিব। ম্যাচে তার নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তাকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়।

বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু, সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফাসহ সংশ্লিষ্টরা। খেলা শেষে অতিথিরা ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’।

আয়োজকরা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্থানীয় ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার পাশাপাশি তরুণ, কিশোর ও শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।