শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
August 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Published: August 27, 2026 at 03:01 PM
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় সারিউল ইসলাম শিমুল (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ইসলামপুরে মহানন্দা সেতুর (দ্বিতীয়) ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সারিউল ইসলাম শিমুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শিমুল মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে দ্বিতীয় মহানন্দা সেতুর ওপর একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শিমুল গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।