চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের রামদাসপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ১৬ বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় ১২ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে সীমান্তের শূন্যরেখা পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসে রামদাসপুর বিওপির টহলরত বিজিবি সদস্যদের। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির প্রতিরোধের মুখে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হয়। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 27, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026