বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 26, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: August 26, 2026 at 03:58 PM
গোমস্তাপুরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে মো. আলাউদ্দিন (৪৪) নামে এক আমবাগান শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা-নন্দলালপুর গ্রামের ভাদাইমারি সেতু এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলাউদ্দিন চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের মৃত মহসিন আলম ওরফে টি আলমের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আলাউদ্দিন আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সকাল সাড়ে ৯টার দিকে ভাদাইমারি সেতু এলাকার একটি আমবাগানে আমগাছের সঙ্গে গলায় নাইলনের রশির ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আলাউদ্দিন মানসিক সমস্যা ও হতাশায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ওসি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।