বুধবার ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 15, 2026
May 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সেমিনার

Published: May 13, 2026 at 01:11 PM
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

“অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য ক্ষণে বোমা” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ ও “স্পর্শ” ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল এমএনএইচ ব্লাড ডোনেশন ক্লাব, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম. মুর্শেদ জামান মিঞা। তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ এবং সময়মতো পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং প্রতিরোধমূলক করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তারিকুল আলম সিদ্দিক, উপাধ্যক্ষ শরিফুল আলম, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।