সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে প্রশিক্ষণ

Published: September 14, 2026 at 12:54 PM
বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে প্রশিক্ষণ

 

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গোবরাতলা ইউনিয়নের ২০ জন সিসিএজি সদস্যদের নিয়ে একদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সকাল ৯টায় পলশাতে রেডিও মহানন্দার অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। কার্যক্রমটি বাস্তবায়িত হয় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায়।

এসময় কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আতিকুল ইসলাম, শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম এবং প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।

প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-০১ এর শাখা ব্যবস্থাপক মোহন কুমার পাল। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও জেনারেল প্রসেনজিৎ কুমার সাহা এবং প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।