সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
বিনোদন
বিনোদন

গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে রণবীর, তারপর.........

Published: September 14, 2026 at 01:23 PM
গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে রণবীর, তারপর.........

‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিং থেকেই বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠতা। এরপর দীর্ঘ প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন বলিউডের এই দুই তারকা।

তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসার পেছনে পাপারাজ্জিদের অনুসরণেরও ছিল বড় ভূমিকা। সম্প্রতি এক পডকাস্টে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন এক সাবেক সাংবাদিক।

কীভাবে গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে রণবীরকে বের হতে দেখে তাদের সম্পর্কের খবর সামনে আসে, সেই ঘটনাও জানিয়েছেন তিনি।

সাবেক ওই সাংবাদিক জানান, তখনও রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে জানা ছিল না।

একসময় তার কাছে খবর আসে, রণবীর ক্যাটরিনার বাড়িতে গেছেন এবং রাত দেড়টার দিকে সেখান থেকে বের হবেন।

খবর পেয়েই তারা রাত সাড়ে ১২টা থেকে একটা নাগাদ ক্যাটরিনার বাড়ির নিচে গিয়ে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে রণবীর বেরিয়ে আসেন। সাংবাদিকদের সেখানে দেখতে পেয়েই নাকি তিনি বুঝে যান বিষয়টি। মুখে টুপি দিয়ে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

ওই ঘটনার পরই রণবীর-ক্যাটরিনার প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এরপর ঘটে আরও চমকপ্রদ একটি ঘটনা।

সাবেক ওই সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তির শেষকৃত্যে গিয়েছিলেন রণবীর ও ক্যাটরিনা। সেই সময় খবর আসে, বান্দ্রায় ক্যাটরিনার এক সহায়কের ফাঁকা বাড়িতে দুজনের দেখা করার কথা। খবর পেয়ে সাংবাদিক ও ফটোগ্রাফাররা সেখানে গিয়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকেন।

ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই তারা ক্যামেরা চালু করেন। বিষয়টি বুঝতে পেরে রণবীর গাড়ির কাচ নামিয়ে তাদের দেখতে পান। এরপর এমন ভান করেন, যেন তিনি কেবল ক্যাটরিনাকে সেখানে পৌঁছে দিতে এসেছেন। কিন্তু রণবীর চলে যাওয়ার পরও সাংবাদিকরা সেখানে অপেক্ষা করতে থাকেন।

প্রায় ১০ মিনিট পর আবার ফিরে আসেন রণবীর। এবারও ক্যামেরা তাক করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাবেক ওই সাংবাদিকের দাবি, রণবীর রেগে গিয়ে তাদের দিকে ছুটে আসেন। এরপর গাড়ির দরজা খুলে তাদের ক্যামেরার ব্যাগ ও মাইক্রোফোন নিয়ে চলে যান।

পরে নিজেদের জিনিস ফেরত নিতে রণবীরের সঙ্গে যোগাযোগ করেন তারা। তখন রণবীর শর্ত দেন, ভবিষ্যতে যেন আর তার পিছু নেওয়া না হয়।

রণবীর-ক্যাটরিনার সেই সম্পর্ক অবশ্য শেষ পর্যন্ত টেকেনি। প্রায় সাত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনেই আলাদা পথে হাঁটেন। পরবর্তী সময়ে ক্যাটরিনারই বন্ধু আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। ২০২২ সালে আলিয়াকে বিয়ে করেন তিনি। অন্যদিকে, ক্যাটরিনাও পরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে নতুন জীবন শুরু করেন।