বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
August 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা

Published: August 23, 2026 at 11:44 AM
শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সাদিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) কৃষিবিদ জহুরুল ইসলাম।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) সহযোগিতায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ এ সভার আয়োজন করে।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল কস্তা বলেন, গত এক বছর ধরে পরিবেশবান্ধব গ্রাম উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এডিপি।

তিনি জানান, এরই মধ্যে গ্রামভিত্তিক কমিটি গঠন, জেডসি ফ্রেন্ডলি গ্রিন স্কুল প্রতিষ্ঠা, উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি গাছ বিতরণ এবং প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

প্রধান অতিথি কৃষিবিদ জহুরুল ইসলাম বলেন, শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিশুদের সুন্দরভাবে বেড়ে উঠতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে সাদিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এডিপির সহযোগিতায় শ্রীরামপুরে মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বেড়েছে এবং গ্রামটি একটি আদর্শ গ্রামে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তবে এ পরিবেশ ধরে রাখা এবং গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব গ্রামবাসীকেও নিতে হবে।

সভা শেষে প্রধান অতিথি শ্রীরামপুর গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ঘোষণা করেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, গ্রাম উন্নয়ন সোসাইটির সদস্যসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।