বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: August 23, 2026 at 11:21 AM
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদর উপজেলা থেকে আকতারা বেগম নামে এক গৃহবধুর গলায় সিলিং ফ্যানের সাথে ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাডিলয়াডাঙ্গা ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের শমসের আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁস দেন আখতারা। পরে পরিবারের সদস্যরা  বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যূ মামলা দায়ের করা হয়েছে।