বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
August 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিসিবির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি হলেন মাহবুব আলম

Published: August 20, 2026 at 01:29 PM
বিসিবির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি হলেন মাহবুব আলম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম সিআইপি।

ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিসিবির পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদকে। তিনি  স্বরাষ্ট্র মন্ত্রী  সালাহউদ্দিন আহমেদের ছেলে। বিসিবির দাপ্তরিক কাঠামো অনুযায়ী, কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে মাহবুব আলম দায়িত্ব পালন করবেন।


রোববার বিসিবি সভাপতি তামিম ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে মাহবুব আলমকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, মাহবুব আলমের অভিজ্ঞতা ও নিষ্ঠা কমিটির কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।


মাহবুব আলম সিআইপি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।