বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

Published: August 20, 2026 at 01:25 PM
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শ্রী অন্তর (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতিতে (পলাতক) এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অন্তর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেল কলোনি (রেলস্টেশন, চণ্ডিতলা) মহল্লার মৃত শুকুমন ওরফে সুকুমারের ছেলে।

আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২৪ সালের ১১ জানুয়ারি সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজারের চুনারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ অন্তরকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই সদর থানায় অন্তরকে একমাত্র আসামি করে মামলা করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ এপ্রিল সদর থানার তৎকালীন উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান আদালতে অন্তরকে একমাত্র আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলায় ছয়জনের সাক্ষ্য, উপস্থাপিত প্রমাণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার অন্তরকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।