বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
August 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Published: August 20, 2026 at 01:23 PM
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরেসা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রেহাইচর কামারপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরেসা বেগম ওই মহল্লার মৃত আপেলের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভেজা শরীরে পাকা একতলা বাড়ির সিঁড়ি দিয়ে ছাদে উঠছিলেন নূরেসা। এ সময় ছাদে ঝোলানো বৈদ্যুতিক বাল্বের সংযোগের একটি ছেঁড়া তার সিঁড়ির পাশে পড়ে ছিল। অসাবধানতাবশত ওই তারের ওপর পা পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

পরে তাঁর দুই ছেলে ও প্রতিবেশীরা বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নূরেসাকে উদ্ধার করেন।  

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, রাত ৮টার দিকে ‘৯৯৯’ হটলাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।