বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫০০ চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প

Published: August 19, 2026 at 03:20 PM
চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫০০ চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ১ হাজার ৫০০ ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গণকা এলাকায় অগ্রণী সেচ প্রকল্পের কার্যালয় মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমান, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ সংশ্লিষ্টরা।

পরে প্রধান অতিথি খাড়ি ও ক্যানেলের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান জানান, কর্মসূচির আওতায় ৫০০টি মেহগনি, আম, নিমসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে আরও ১ হাজার চারা বিতরণ করা হবে।

আয়োজকদের আশা, এ কর্মসূচির মাধ্যমে এলাকার সবুজায়ন বাড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।