বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
August 19, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

Published: August 19, 2026 at 12:02 PM
গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

গোমস্তাপুরে 'মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। এতে সূচনা বক্তব্য দেন সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন - মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা তথ্য আপা রুপ কুমার বর্মন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর তাজামুল হক তাজেলসহ অন্যরা। এ সময় শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করা হয়। শপথ বাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান। বক্তারা বলেন, মাদক মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গুত্ব করে তোলে। পরিবারের মধ্যে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।